About

সরকারি আজিজুল হক কলেজে পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। উক্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিসংখ্যান বিভাগের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত ১৭ টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ১ম পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে। প্রথম পুনর্মিলনী আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে৷ যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

২৯ সেপ্টেম্বর এক আনন্দ র‍্যালির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হবে। ম্যাগাজিন প্রকাশের পর আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করতে আয়োজক কমিটিকে সাহায্য করছে পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ।